বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক
হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের দক্ষিণ মণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি সোমবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মণিপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নবী খান
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা নবী খান (৮০) (ইন্নালিল্লাহি...রাজেউন)। সোমবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা নিবেদন করে গার্ড অফ অনার প্রদান করেন।
