মোজাফ্ফর আলী বাহাদুর
বরিশালের আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পিতা মো. মোজাফ্ফর আলী বাহাদুর (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে ফজলুল হককে রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে নিজ বাড়ির গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঐ মসজিদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
মোসাম্মত্ রেজিয়া খাতুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সদস্য দৈনিক খোলাকাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি সাংবাদিক আমজাদ হোসেনের দাদি মোসাম্মত্ রেজিয়া খাতুন (৯০) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ি ভিটিবিশারা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি ... রাজেউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল জলিল দাড়িয়া
গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা বদিউজ্জামান দাড়িয়ার পিতা সমাজসেবক আব্দুল জলিল দাড়িয়া (৮৫) মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর উপজেলার উত্তর মাঝবাড়ি জামে মসজিদ চত্বরে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যুবলীগ নেতা নান্নু খান
বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সাবেক (প্রথম) আহ্বায়ক নান্নু খান (৫৭) করোনায় আক্রান্ত হয়ে বরিশালের শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। সোমবার রাত ১০টায় টেমার গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে নিজ বাড়ির গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
