ভারতীয় রেলের আরো একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের জন্য প্রয়োজনীয় ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকালে ১০টি কনটেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে ভারতের টাটানগর ছেড়েছে।
গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে ভারত।
