কমলগঞ্জে চা-বাগানে দুইপক্ষের সংঘর্ষে আহত ছয়, কাজ বন্ধ

আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:৫৭

আধিপত্য বিস্তারের জের ধরে চা-বাগানের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে নারীসহ ছয় জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা-বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার চা-বাগানে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাত্রখোলা চা-বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও বর্তমান কমিটির সভাপতি শিপন চক্রবর্তীর মধ্যে দীর্ঘ দিনের বিরোধ ছিল। এর জের ধরেই সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাগানের পোস্ট অফিস লাইন এলাকায় মোবারক হোসেন, তার স্ত্রী আছমা বেগম, মেয়ে লুত্ফুন্নাহার ও চা-শ্রমিক জীবন উরাং আহত হন। পরে দ্বিতীয় দফায় সংঘর্ষে বাজার লাইন এলাকার কিষান অলমিক ও মধু কর্মকার আহত হন।  পাত্রখোলা চা-বাগান ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম জানান, আসলে তাদের দুজনের মধ্যে দীর্ঘদিনের এই সমস্যা। কিছুদিন আগেও তাদের মধ্যে এরকম ঘটনা ঘটে। তবে মঙ্গলবার বাগানে কোনো কাজ হয়নি