তিউনিসিয়ায় এক মাসের কারফিউ

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৩৮

তিউনিসিয়ায় বিক্ষোভ দমনে এবং পরিস্থিতি শান্ত করতে এক মাসের কারফিউ জারি করেছেন প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ। সোমবার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পর তিনি কারফিউও জারি করেন। তিন জনের বেশি একত্র হলে নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে। বরখাস্তের পরই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে পার্লামেন্টের স্পিকার এমপিদের পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দল এন্নাহাদা পার্টি সংলাপের ডাক দিয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে রাজনৈতিক সংকট চরমে পৌঁছেছে। —দ্য গার্ডিয়ান