জার্মানির লেভারকুজেনে রাসায়নিক দ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য শিল্প পার্কে বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এতে আগুন ধরে যায়। এ ঘটনায় এক জন নিহত এবং চার জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টা সময় লাগে। ঐ এলাকা নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। —ফিন্যানসিয়াল পোস্ট
