ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক, শহীদ রাজা ডিগ্রি কলেজ ও ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মোশারফ হোসেন মামুনের (৫৯) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার ভোররাত সাড়ে ৪টায় বরিশাল শের-ই-বাংলা কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মো. মোশারফ হোসেন মামুনের মৃত্যু হয়। অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া গ্রামের (সেন্টারের হাট) বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি একজন কবি ও সাহিত্যিক। তার লেখা কবিতা ও গল্পের কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি সব সময় লেখালেখি ও সাংস্কৃতিক চর্চা করতেন। শিক্ষকদের অধিকার আদায়ে শিক্ষক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি
