ফুলবাড়ীতে বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে প্রাণ গেলো নারীর

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:২৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারী ছড়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রহিমা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের আবদার আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন ওই নারী। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআর