মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু, শনাক্ত ৪৪০

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:২৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দা উপজেলার খাদিজা খাতুন (৪৩) এবং নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)।

মমেক করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০) হালুয়াঘাট উপজেলার আলতাফ (৬৫), এবং জামালপুর মেলান্দহ উপজেলার আক্কাস আলী (৭৪)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৭ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৪৫ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৫৮ টি নমুনা পরীক্ষায় আরও ৪৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৩ হাজার ৬২৭ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৮৪ জন।

ইত্তেফাক/এমআর