রংপুর বিভাগে করোনায় ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫৭  

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৭:০১

রংপুর বিভাগে বুধবার (২৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে বেড়ে ৬৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬ জেলায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। 

এ সময়ে একদিনে বিভাগের রংপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫ জন, দিনাজপুরে ২ জন, কুড়িগ্রামে ২ জন, লালমনিরহাটে ১ জন এবং গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৮০ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৭ হাজার ২শ’ ৯৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৪২ হাজার ২৩৮ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৮শ’ ৮২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩২ হাজার ৫শ’ ২৮ জন রোগী সুস্থ হয়েছেন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ১৮৬, গাইবান্ধায় ৮৫, ঠাকুরগাঁওয়ে ৭৭, পঞ্চগড়ে ৭৬, কুড়িগ্রামে ৭৬, দিনাজপুরে ৬৯, নীলফামারীতে ৬৪ এবং লালমনিরহাট জেলায় ২৪ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৫ স্থল বন্দর দিয়ে কোন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১২ হাজার ২শ’ ৬৬ জন আক্রান্ত ও ২৬২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৯ হাজার ২শ’ ৭৯ জন আক্রান্ত ও ১৮৯ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৮শ’ ১৬ জন আক্রান্ত ও ১৭০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৩ হাজার ৬শ’ ৬  জন আক্রান্ত ও ৪১ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৩ হাজার ৩শ’ ৬৮ জন অক্রান্ত ও ৬৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৩ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ১শ’ ৫১ জন আক্রান্ত ও ৫৩ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ২ হাজার ৫শ’ ১১ জন  আক্রান্ত এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে।        
                             
ইত্তেফাক/এসজেড