ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২০:২৯

দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে ছেলে শরত্।

ফারুকের বর্তমান অবস্থা সম্পর্কে শরত্ বলেন, ‘আব্বার চিকিত্সা কার্যক্রম দীর্ঘ মেয়াদি। তবে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কয়েকদিন পরপরই আমার সঙ্গে টেলিফোনে কথা বলছেন। তার স্মৃতিশক্তি অনেকটাই ঠিক আছে। সবার সম্পর্কেও খোঁজখবর নেন।’

উল্লেখ্য, গত মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউ সাপোর্টে রয়েছেন ফারুক।