বিনোদন রিপোর্ট
প্রায় ৯ মাস পর নতুন একটি গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হলেন সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ‘হয়নি বলা’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। সম্প্রতি গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরইমধ্যে গানটির বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জুয়েল। নতুন এই গানটি প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, ‘আমি সাধারণত নিজের সুর-সংগীতেই গান গেয়ে থাকি। কিন্তু হয়নি বলা গানটি শুভ আমাকে উপহার হিসেবে দিয়েছে। একটি সফট রোমান্টিক গান এটি। গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস সবারই হয়নি বলা গানটি ভালো লাগবে।’
