ওটিটিকে ভালোভাবেই দেখছি। বিভিন্ন সময় বিভিন্ন উপায় আসবে। এক সময় রেডিও-টেলিভিশন ছিল না। এক সময় মানুষ নিজের বিনোদন নিজেই তৈরি করতো। খেতে কাজ করার সময় নিজেরাই গান গাইতো। মঞ্চ তৈরি নিজেরাই জারিগান, পুঁথিগান, কবিগান করতো। এরপর রেডিও, টেলিভিশন, সিনেমা এলো। এখন ওটিটি। ভবিষ্যতে আরো অনেককিছু আসতে পারে। তবে মূল কাজটা ঠিকমতো করতে পারলেই হয়। ওটিটির আগমনকে তো অবশ্যই স্বাগত জানাই।
ওটিটি প্লাটফর্মের সম্ভাবনা প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম
