উখিয়ায় ইয়াবা চক্রের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

ইয়াবা পাচারকালে হাতেনাতে ধৃত হয়ে সর্বোচ্চ আদালতে ১৫ বছরের সাজাপ্রাপ্ত ইয়াবা সিন্ডিকেটের হোতা জাহাঙ্গীর আলমকে (৩৩) গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। 

বুধবার বিকাল ৪ টার দিকে বালুখালী পানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরকে গ্রেপ্তারের জন্য উখিয়া থানা পুলিশ সকাল থেকে বালুখালী পানবাজার এলাকার বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করছিল। জাহাঙ্গীর বাজারে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ঘেরাও করে গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন: ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে- তা এখনো পরিষ্কার নয়। তবে অভিযানে নেতৃত্বধানকারী পুলিশের এস আই আবু বক্কর ছিদ্দিক জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আরো কিছু মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। 

ইত্তেফাক/কেকে