এএফপি
লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ জন অভিবাসীর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপের কোনো দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে দাঁড়াল। গত মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানিয়েছে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ জন অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সি ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা। আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী জন ও দুটি শিশু রয়েছে। ২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারাল।
