পরীক্ষা শেষে যদি ফলাফল না দেওয়া হয়

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২০:৫৬

স্কুল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা শেষে বিশেষ করে ফল ঘোষণার আগের রাত্রে শিক্ষার্থী ও তাদের বাবা-মায়ের ঘুম হারাম হয়ে যায়। শুধু কি হাই স্কুল বা কলেজের শিক্ষার্থীরা এই মানসিক চাপে থাকে? না, প্রি-প্রাইমারি, প্রাইমারির কোমল বাচ্চারাও থাকে এই মানসিক চাপে। আর যদি সেটি স্কুল বা কলেজের পরীক্ষা না হয়ে বোর্ড পরীক্ষা হয় তাহলে তো কথাই নেই। আমাদের দেশের শিক্ষার্থীদের এই মানসিক চাপ থেকে বের করা কি সম্ভব? যদি প্রতিটি পরীক্ষার ফলাফলে কোনো নম্বর বা জিপিএ না দিয়ে শুধু পাশ আর ফেল এই দুই ক্যাটাগরি করা হলে শিক্ষার্থীরা একটু হলেও মামসিক চাপ থেকে মুক্তি পাবে। প্রশ্ন আসবে, তাহলে মেধার মূল্যায়ন হবে কীভাবে? কলেজ বা ভার্সিটিতে ভর্তি করা হবে কোন উপায়ে? প্রথমে আসি মেধার মূল্যায়নের কথায়। বাচ্চাদের মানসিক চাপের মধ্যে রেখে এইরকম মূল্যায়নের কী প্রয়োজন? এইরকম মানসিক চাপের জন্য বর্তমান শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি একরকম অনীহা তৈরি হচ্ছে। এখন আসি কলেজ বা ভার্সিটি ভর্তির কথায়। এসএসসি বা এইচএসসি পরীক্ষার পর একদিনের জন্য সারা দেশের সব স্কুল বা কলেজকে কেন্দ্র বানিয়ে একযোগে ভর্তি পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজ বা ভার্সিটি ভর্তি করা সম্ভব। এভাবে হয়তো শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়বে না।

দেওয়ান সাদমান ইসলাম (শাওন)

এমিনেন্স কলেজ, উত্তরা, ঢাকা