আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
আত্রাইয়ের বিভিন্ন মাঠ থেকে বন্যার পানি কমে যাওয়ায় বর্তমানে কৃষকরা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। কোথাও জমি চাষ, কোথাও বীজতলা থেকে চারা উত্তোলন আবার কোথাও রোপণে ব্যস্ত তারা। কৃষক আব্দুর রহিম বলেন, খেত থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আমরা আমন ধান চাষ শুরু করেছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ প্রদান করছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন বলেন, কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি। সেই সঙ্গে সরকারিভাবে তাদের প্রণোদণাও দেওয়া হয়েছে।
