সখীপুরে বেহাল কাঁচা সড়ক

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:০৮

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দীর্ঘদিনেও পাকা না হওয়ায় কাদামাটিতে বেহাল উপজেলার বড়চওনা-বিন্নাখাইরা ভায়া সাড়াসিয়া-রামখাঁ-কাহার্তা কাঁচা সড়কটি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছে। কালিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষার কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এ ব্যাপারে একাধিক বার এলজিইডির প্রকৌশলী ও স্থানীয় এমপিকে অবগত করেছি। এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, সম্প্রতি একনেকে ‘টাঙ্গাইল প্রজেক্ট’ নামে উন্নয়ন প্রজেক্ট অনুমোদন হয়েছে। সড়কটি এ প্রজেক্টের তালিকায় রয়েছে।