সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকাগামী একটি বাস জব্দ করেছে পুলিশ। বাসে ৪৫ যাত্রী ছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসটি জব্দ করা হয়। সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ঐ বাসটি ঢাকা যাচ্ছিল। সৈয়দপুরে চেকিংয়ের সময় বাসটি জব্দ করা হয়। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ বাসটি থানায় হস্তান্তর এবং এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
