ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে বুধবার সকালে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বিষু মিয়া (৪৫)। উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। বিষু মিয়া ঐ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। লাশ উদ্ধারের খবরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
