ধনবাড়ীতে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১১

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ধনবাড়ীতে বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার টাঙ্গাইল-জামালপুর সড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন— ধনবাড়ী উপজেলার উত্তর পাড়া গ্রামের হেলালউদ্দীন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। ঘটনার সত্যতা স্বীকার করে ধনবাড়ী থানার ওসি চান মিয়া জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।