কুমিল্লায় নতুন করে ৯২ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন এসেছে

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:১১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নতুন করে আরো ৯২ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। এর আগে আরো একাধিক চালান ভ্যাকসিন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন রায় জানান, কোল্ডচেইন ম্যান্টেইন করে মডার্নার ১৪ হাজার ৪০০ ডোজ ও সিনোফার্মার ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন মঙ্গলবার রাতে নিয়ে আসা হয়েছে। মডার্নার ভ্যাকসিনটি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে এবং উপজেলা থেকে যেসব প্রবাসী রেজিস্ট্রেশন করছেন তাদেরও সিভিল সার্জন কার্যালয়ে এলে মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। ইপিআই সেন্টারে ঐ ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার নূর-ই আলম প্রমুখ।