পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফাইজা আক্তার (৯)। উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফাইজা ঐ গ্রামের শাহ্ মো. ওবায়দুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফাইজা আক্তার তাদের নিজ ঘরের একটি ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
