বিইএফের নতুন কমিটি

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:২৪

 

২০২১-২৩ মেয়াদে আরদাশীর কবির ও সুস্মিতা আনিস যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের নতুন সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আরদাশীর কবির একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে বিগত ৩৫ বছর যাবত্ ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছেন। চা শিল্পে, তিনি সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানি লিমিটেডের একজন পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। তিনি প্রিন্ট মিডিয়া দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক। সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি এসিআই গ্রুপের পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি