দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গতকাল অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিসের উদ্বোধন করেছে। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এ সেবার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম
০০০০
বিডি ফাইন্যান্স নাম বদলে ‘বাংলাদেশ ফাইন্যান্স’ রূপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বলে গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা দেন বাংলাদেশ ফাইন্যান্সের এমডি ও সিইও মোহাম্মদ কায়সার হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন
০০০০
মার্কেন্টাইল ব্যাংক পটুয়াখালীর বাউফলে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। গতকাল বুধবার ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের উদ্যোগে বাউফল প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গরিব ও দুস্থদের হাতে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়
