ইত্তেফাক রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের সাবেক প্রবীণ কর্মী হাজী মো. মোকসেদ আলী সরদার (৯৫) বার্ধক্যজনিত কারণে আজগর আলী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৭-৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বাদ-আসর গোলাপবাগ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ধলপুর পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
হাজী মো. মোকসেদ আলী সরদারের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
