তরিকুল ইসলাম
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম রাজা মিয়া (৬৪) গত মঙ্গলবার রাতে নেত্রকোনা হাসপাতালের করোনা ইউনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত্ জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। গতকাল বুধবার তার নিজ গ্রামের বাড়ি দুগিয়ায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
প্রফেসর বেন ইয়ামিন ভূঁইয়া
কুমিল্লার বরুড়া উপজেলা সদরের শহিদ স্মৃতি সরকারি কলেজ ও লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের প্রফেসর বেন ইয়ামিন ভূঁইয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বুধবার সকাল সোয়া ৯টায় তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় প্রথম ও পরে নিজ গ্রাম সাদকপুরে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
