পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): সীতাকুণ্ড কামিল এম,এ মাদরাসা, সীতাকুণ্ড-৪৩১০, চট্টগ্রাম এর জন্য বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর প্রবিধান-২০১৯ অনুযায়ী শূন্য পদে একজন অধ্যক্ষ আবশ্যক। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, অনাপত্তিপত্র, নাগরিকত্ব সনদ, এনআইডি কার্ড, পূর্ববর্তী সকল প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও, প্রথম ও শেষ বিল কপি, ২ কপি ছবি এবং ২০০০/- (দুই হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ত্রিশ দিনের মধ্যে সভাপতি বরাবর ডাক বা কুরিয়ারযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। উল্লেখ্য যে, ইতিপূর্বে আবেদনকারীদের পুনঃ আবেদন করার প্রয়োজন নাই।—সভাপতি, গভর্নিং বডি। সিকে-৭২৬
০
