মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষিত

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৪৬

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বুধবার এই নৌ-রুটের প্রতিটি ফেরিতেই শত শত যাত্রী ও ব্যক্তিগত অনেক গাড়ি পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।

এদিকে লকডাউন বাস্তবায়ন ও ফেরিতে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে ঘাটের অভিমুখে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। তবে তা অতিক্রম করতে যাত্রীরা বিভিন্ন অজুহাত দিচ্ছে। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীদেরও প্রচণ্ড ভিড় রয়েছে। প্রতিটি ফেরিতেই শত শত ঢাকামুখী মানুষ। আবার শিমুলিয়া হয়ে বাংলাবাজার যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক যাত্রী। তবে ফেরিতে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চেয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে অনেক বেশি। এখানে উপেক্ষিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। এদিকে যানবাহন না পেয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা ঢাকামুখী যাত্রীরা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন পায়ে হেঁটে ও ছোট ছোট যানবাহনে ভঙে ভেঙে।

এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সাতটি ফেরি চলাচল করছে। ঢাকামুখী মানুষের চাপ বেশি বলে তিনি জানান।