স্পোর্টস রিপোর্টার
সিমোন বাইলস, বিশ্বখ্যাত নারী জিমন্যাস্ট। রিও অলিম্পিকে চারটা সোনার পদক জয় করেছিলেন সিমোন বাইলস। তাকে নিয়ে জিমন্যাস্টিকসের ভক্তরা প্রত্যাশার ডালি সাজিয়েছিল এবার। কিন্তু হঠাত্ই যেন কী হতে কী হয়ে গেল।
টোকিও অলিম্পিক গেমস জিমন্যাস্টিকস হতে নাম তুলে নিলেন। কারণ কি, মানসিক স্বাস্থ্যের কারণেই নাকি নিজের নাম প্রত্যাহার করে নিয়ছেন এবং নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছেন। তার সেটাকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস ফেডারেশন। নিজের ইভেন্টে লড়াই করছিলেন। কিন্তু কোথায় যেন কী হয়ে গেল। মেডিক্যাল রুমেও ঢুকেছিলেন জিমন্যাস্টিকসের এই মার্কিন তারকা। তারপরই সিদ্ধান্ত বদলে ফেললেন, খেলবেন না। অল অ্যারাউন্ড ইভেন্ট নাম প্রত্যাহার করে নিলেন। এই নিয়ে কাল টোকিও অলিম্পিকে ঝড় বয়ে গেল। যে কি না সোনার পদক জয় করতে এসেছিল। যাকে নিয়ে যুক্তরাষ্ট্র পদক জয়ের দিকে তাকিয়ে সেই সিমোন বাইলসের কী হলো। বলা হচ্ছে, সিমোন বাইলসের মানসিক অবস্থা ভালো না। কোনো কারণেই হোক বাইলস মানসিকভাবে ভালো নেই। মঙ্গলবার একটি ইভেন্ট হতে আর গতকাল আরেকটি ইভেন্ট হতে নাম প্রত্যাহার করে নেন সিমোন বাইলস। শারীরিক ভাবে সুস্থ আছেন। তবে মানসিকভাবে সুস্থ না থাকলে বাকি খেলাগুলোতে অংশগ্রহণ করবেন কি না, তা বলা যাচ্ছে না। মেয়েদের ভল্ট, ব্যালেন্স বিম, আনইভেন বার এবং ফ্লোর ইভেন্ট রয়ে গেছে। ১-৩ আগস্ট এই ইভেন্টগুলো হবে। পদক জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে সিমোন বাইলস নিজেকে প্রস্তুত করতে পারবেন কি না। এত দক্ষ একজন জিমন্যাস্ট কী কারণে হঠাত্ মানসিক ভাবে পিছিয়ে যাচ্ছেন তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও পুরো সব খবর নতুন করে নাড়া দিয়ে উঠছে। খরব বেরিয়ে ছিল সিমোনের ওপর প্রত্যাশার চাপ বেশি। মনে হচ্ছে পুরো দুনিয়ার চাপ আমার ওপর। সিমোন বাইলস বলেছিলেন, তিনি কখনো মায়ের কাছে যেতে পারেননি।’ তার মাকে নিয়ে স্কুলে কটু কথা শুনতে হতো। সিমোন বাইলসের মা মাদকাসক্ত ছিলেন। জেলেও গিয়েছিলেন। ভাইয়ের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছিল। কিন্তু শক্ত প্রমাণের অভাবে সিমোন বাইলসের ভাই বেঁচে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস দলের কোচের বিরুদ্ধে উঠা ১০০ জন অভিযোগকারীর দলে ছিলেন সিমোন বাইলস। তার সরে যাওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা চললেও আসলে কী কারণে এই জিমন্যাস্ট মানসিক স্বাস্থ্য সংকটে নিজেই সরে গেলেন তা পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকসের নীতিনির্ধারকরা সিমোন বাইলসের পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে এটি সাহসী সিদ্ধান্ত। তার প্রতি আমাদের পুরো সমর্থন আছে।
