স্পোর্টস ডেস্ক
রাগবিতে স্বর্ণ পদক ধরে রেখেছে ফিজি। রিওর পর টোকিওতে স্বর্ণ জিতেছে দেশটি। গতকাল এ ইভেন্টের মাধ্যমেই এবারের আসরে পদক জয়ের খাতা খুলেছে ফিজি। গতকাল প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারাতে খুব সংগ্রাম করতে হয়নি ফিজিকে। ২৭-১২ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে উত্সবে মাতে দেশটি। ২০১৬ সালে রিও তে গ্রেট ব্রিটেনকে ৪৩-৭ ব্যবধানে উড়িয়ে দিয়ে স্বর্ণ জিতেছিল ফিজি। গতকাল ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে গ্রেট ব্রিটেনকে ১৭-১২ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
