বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে যোগদান করেছেন কে এম আব্দুস সালাম। ইতিপূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিব কে এম আব্দুস সালাম ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি রাজশাহী সিটি করপোরেশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও-বিষয়ক ব্যুরোতে পরিচালক (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। সচিব পদে পদোন্নতির আগে তিনি এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন।
