সাইবার হামলা যুদ্ধ ডেকে আনতে পারে : বাইডেন

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, সাইবার হামলা প্রকৃত যুদ্ধ নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন গোয়েন্দা কমিউনিটির সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্ষমতায় আসার পর এই প্রথম গোয়েন্দাদের সঙ্গে এ ধরনের বৈঠক করলেন প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাইবার হামলা নিয়ে বাইডেন ক্ষোভ প্রকাশ করেন। খবর রয়টার্সের

প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাশক্তির সাইবার হামলা সত্যিকারের যুদ্ধ ডেকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, আপনারা জানেন যে বাস্তব জগতে সাইবার হুমকি বিশেষ করে র্যানসামওয়্যার হামলা কতোটা গুরুতর। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর দায়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘কাছের বন্ধু’ বলেও বিদ্রুপ করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, রাশিয়ার ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে একটা সমাধানে আসা উচিত।