এক মাসেই সুর বদল ইমরান খানের

ধর্ষণের জন্য ধর্ষকই দায়ী মেয়েদের পোশাক নয়

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১৮

এক মাস যেতে না যেতেই ধর্ষণ নিয়ে সুর বদল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, মেয়েদের পোশাক নয়, ধর্ষণের জন্য ধর্ষকই দায়ী। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নারীরা যতোই উত্তেজক পোশাক পরুন না কেন, ধর্ষণের শিকার হলে ধর্ষকই দায়ী হবেন। এর আগে ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। -এনডিটিভি