শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ 

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:০১

বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিআইডব্লিউটিসি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল।

তিনি জানান, বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল।

No description available.

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েক দিনের ন্যায় আজও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ।

ইত্তেফাক/এসজেড