‘কাজটি আমার জন্য অনেক সম্মানের’

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০:২৬

বলিউড অভিনেতা-অভিনেত্রীরা একের পর এক নতুন সিনেমার খবরে শিরোনামে আসছেন। অভিনেত্রী কিয়ারা আদভানির নামটিও এবার যুক্ত হলো সেই তালিকায়। তার নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই রীতিমতো প্রশংসিত তিনি। টানা ৯ দিন এই ট্রেলারটির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। জানা গেছে, ‘শেরশাহ’ শিরোনামে ক্যাপ্টেন বিক্রম বাত্রার এই বায়োপিকটিতে তার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করছেন। পরম বীর চক্র ও কার্গিল যুদ্ধের হিরো ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। তার বাগদত্তার চরিত্রে দেখা মিলবে যিম্পল চীমার। সম্প্রতি কিয়ারা এই সিনেমাটির গল্প ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ডিম্পল চীমার সঙ্গে সাক্ষাত্ করেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ডিম্পল চীমার সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত। তার সঙ্গে বিক্রমের প্রেমের বিষয়গুলো জানার চেষ্টা করেছি। যাতে নিজের চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারি। আমি সবসময় বাস্তবধর্মী গল্পে কাজ করতে পছন্দ করি। কিন্তু এ ধরনের গল্পে অভিনয় করা অনেক বেশি চ্যালেঞ্জের। আমি নিজেও নার্ভাস ফিল করছি। কারণ এমন বিখ্যাত ব্যক্তির জীবনী প্রায় সবাই জানেন। তাই একটু এদিক সেদিক হলেই সমালোচিত হতে হবে। তবে এই সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য অনেক আনন্দ ও সম্মানের।’ ধী