সরকারের সমালোচক চীনা ধনকুবেরের ১৮ বছর জেল

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০:৪১

চীনের সরকার সমালোচনাকারী বড় ব্যবসায়ীদের সাজার আওতায় আনার ধারাবাহিকতায় একজন ধনকুবেরকে ১৮ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। ‘বিবাদ এবং সমস্যা সৃষ্টিতে উসকানি দেওয়ার’ অপরাধে দোষী সাব্যস্ত করে দেশের কৃষি খাতের সবচেয়ে বড় ব্যবসায়ী সান দাওউকে এই সাজা দেওয়া হয়েছে। সাধারণত সরকারবিরোধী কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। ৬৫ বছর বয়সি সান এর আগে মানবাধিকার এবং স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। অবৈধভাবে কৃষিজমি দখল, সরকারি প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে লোক জমায়েত করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার দায়ে সানকে অভিযুক্ত করা হয়েছে। তাকে ৩১ লাখ ইউয়ান জরিমানাও করা হয়েছে। চীনের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি সানের প্রতিষ্ঠানে মাংস প্রক্রিয়াকরণ থেকে শুরু করে পোষা প্রাণীর খাবার এবং স্কুল কিংবা হাসপাতালের খাবারও সরবরাহ করা হয়।  জমি নিয়ে সরকারি একটি ফার্মের সঙ্গে বিরোধের জেরে গত বছর ২০ জন ব্যাবসায়িক সহযোগী এবং স্বজনসহ সান দাওউকে আটক করার খবর পাওয়া গেছে। ঐ ব্যবসায়ী সে সময় দাবি করেছিলেন, এই বিরোধের জেরে তার কয়েক ডজন কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন। ধ