তবু মন

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:০৮

সহস্র শৃঙ্গের যে অটল পর্বত

সেও তো আঘাতে প্রত্যাঘাত করে

আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে পোড়ায় বন জঙ্গল প্রাণীকূল

ভাসায় জনপদ, লোকালয়...

 

কিন্তু মন? আঘাতে ক্ষত-বিক্ষত হয়—

পাহাড়সম দুঃখে জর্জরিত হয়; তবু বিস্ফোরিত হয় না।

এমনও গভীর ব্যথা নীরবে ঝরনাধারার মতো বয়;

ব্যক্ত হয় না।

 

নারীপ্রকৃতির ঋতুকালীন স্রাবের মতো—

যার হয়—সেই কেবল উপলব্ধি করতে পারে।