নেত্রকোনায় সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও আইসিইউ চালুসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার প্রতীকী মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। শহরের শহিদ মিনারের সামনে সংগঠনটির চার সদস্য মিলে শহরের তিনটি স্থানে এ মানববন্ধন করেন। মানববন্ধনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন, করোনা ইউনিটে শয্যা সংখ্যা বৃদ্ধি, অবিলম্বে আইসিইউ ওয়ার্ড চালু, পিসিআর ল্যাব স্থাপন, করোনা আক্রান্তদের সার্বক্ষণিক চিকিত্সক দিয়ে ফলোআপের ব্যবস্থা প্রভৃতি দাবিতে ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পার্থ প্রতিম সরকার, সাংগঠনিক সম্পাদক তাজিম রহমান প্রমুখ।
