আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২৯

আদমদীঘিতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে ঐ গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে ধর্ষণ করা হয়। পরে পুলিশ অভিযুক্ত মোতাহার হোসেন তোফাকে (৪৫) গ্রেফতার করে। তোফা আদমদীঘির ছোট ঝাখইর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই সন্তানের জনক মোতাহার হোসেন তোফাকে গ্রেফতার করা হয়েছে। থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে।