তিতাসে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলার আসামি মো. আব্দুল কাদির মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার রাতে ঐ কিশোরীর বাবা বাদী হয়ে তিতাস থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির মোল্লা তিতাস উপজেলার কানাইনগর গ্রামের মৃত মুনছুর মোল্লার ছেলে।
ঐ কিশোরীর বাবা জানান, তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে গত ২৫ জুন নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করা হয়। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, প্রতিবন্ধী কিশারীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি কাদিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
