রৌমারীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৩১

রৌমারীতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম লুত্ফর রহমান (৩০)। তিনি ফ্যানের তারের সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুত্ লাইনে তার হাত লাগে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। রৌমারী সদর ইউপি সদস্য লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।