রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৪৩

হবিগঞ্জ সদর ২ নম্বর  আদর্শ রিচি ইউনিয়ন। রিচি ঈশানকোণা দোকানঘর থেকে বর্তমান মহিলা মেম্বার বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ভালো না থাকায় যাতায়াত করার সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলে এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন দূরের কথা, হেঁটে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়ে। গ্রামের আশপাশের সব রাস্তা পাকা হলেও এ রাস্তাটি পাকা বা ইটের সলিং করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ রাস্তার পশ্চিমে রয়েছে একটি বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান। বর্ষাকালে যাতায়াতে কষ্টের সীমা থাকে না। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। জনদুর্ভোগ ঘোচাতে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ এনামুল হক ফজলে রাব্বী

আর্দশ রিচি, হবিগঞ্জ