গ্যাস আমাদের মূল্যবান প্রাকৃতিক সমপদ। গ্রাম কিংবা শহর যেখানেই বলি না কেন গ্যাসের চুলায় রান্না এনে দিয়েছে সুখ ও স্বাচ্ছন্দ্য। কিন্তু অনেকেরই গ্যাসের অপচয় রোধে কোনো খেয়াল নেই। অপ্রয়োজনে ব্যবহূত হচ্ছে গ্যাস। অনেক বাসা-বাড়িতে বিনা কারণে গ্যাসের অপচয় হচ্ছে। ম্যাচের কাঠি বাঁচাতে দীর্ঘ সময় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হয়। কেউবা কাপড় শুকায় গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে। এমনভাবে গ্যাস অপচয়ের কারণে বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী গরম মৌসুমে অনেক সময় গ্যাসের সরবরাহ ব্যাহত হয়। গ্রাহকদের উদাসীনতায় প্রায়ই গ্যাসের চুলার মাধ্যমে দুর্ঘটনা পত্রিকার খবর হয়। অকারণে চুলা জ্বালিয়ে রাখলে ব্যাপকভাবে গ্যাসের অপচয় হয়। কিন্তু তারপরও জনগণ সচেতন না। গ্যাসের অপচয় রোধে জনসচেতনতার বিকল্প নেই। সবাই সচেতন হলে গ্যাসের অপচয় রোধ করা সম্ভব। আমাদেরকে এই মূল্যবান সম্পদ ব্যবহারে সতর্ক থাকতে হবে।
সিনথিয়া সুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
