দর হারানোর শীর্ষে জিলবাংলা সুগার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫৭

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিলবাংলা সুগারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বুধবার লেনদেন শেষে জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫১ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪৩ দশমিক ৩০ টাকায়। অর্থাত্  গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ১০ টাকা বা ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো সেন্ট্রাল ইনসিওরেন্স, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইনসিওরেন্স, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন ইনসিওরেন্স, রিলায়েন্স ইনসিওরেন্স, গ্লোবাল ইনসিওরেন্স, রূপালী ইনসিওরেন্স এবং মার্কেন্টাইল ইনসিওরেন্স।