দর বাড়ার শীর্ষে কপারটেক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫৭

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন বুধবার লেনদেন শেষে কপারটেকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো :এএফসি এগ্রো, মেট্রো স্পিনিং, দেশবন্ধু পলিমার, ফার কেমিক্যাল, আলহাজ টেক্সটাইল, ফারইস্ট নিটিং, সেন্ট্রাল ফার্মা, সোনালী পেপার এবং খান ব্রাদার্স।