সোনা জিতলেন স্টাবেল্টি কুক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:১০

শুরুটা ছিল ধীর গতির। শেষ ধাপেও বেশ পিছিয়ে ছিলেন। কিন্তু অন্তিম সময়ে দুর্দান্ত গতিতে সেরার মুকুট জিতলেন আইজ্যাক স্টাবেল্টি কুক। টোকিও অলিম্পিকে গতকাল ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান সাঁতারু স্টাবেল্টি কুক। অলিম্পিকের ইতিহাসেও গড়েছেন রেকর্ড।  টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে গতকাল ২ মিনিট ০৬ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ২২ বছর বয়সি এই সাঁতারু। ২০১৬ সালে রিও অলিম্পিকসে জাপানের ইপ্পেই ওয়াতানাবের গড়া রেকর্ডকে (২ মিনিট ০৭ দশমিক ২২ সেকেন্ড) পেছনে ফেলেছেন স্টাবেল্টি কুক। যদিও ইভেন্টের হিটে কুককে হারিয়েছিলেন আর্নো কামিঙ্গা।