বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ধারাভাষ্যকার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:১১

দুই দেশের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ। আগামী ৩ আগস্ট শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। বহুল প্রতীক্ষিত, আলোচিত সিরিজের ধারাভাষ্যকার প্যানেল চূড়ান্ত হয়েছে। সিরিজে কাজ করবেন পাঁচ ধারাভাষ্যকার। যার মধ্যে দেশীয় তিন জন ও বিদেশি দুই জন। গতকাল বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে।

বাংলাদেশি তিন ধারাভাষ্যকার হলেন :আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী ও মাজহার উদ্দিন অমি। প্রথম দুজন জিম্বাবুয়ে সফরেও ধারাভাষ্য দিয়েছিলেন। বিদেশি ধারাভাষ্যকার দুজনও পরিচিত মুখ। ভারতের আনজুম চোপড়া ও শ্রীলঙ্কার পারভেজ মাহরুফ ধারাভাষ্য দেবেন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে। তবে সিরিজে অস্ট্রেলিয়ার কোনো ধারাভাষ্যকার থাকছেন না। করোনাকালে অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিয়মের কারণে বিদেশ সফরে যাচ্ছেন না দেশটির কোনো ধারাভাষ্যকার। ওয়েস্টইন্ডিজ সফর শেষে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। ক্যারিবিয়ানে ওয়ানডে, টি-২০ খেলেছিল তারা। ঐ সিরিজেও ধারাভাষ্য কক্ষে অস্ট্রেলিয়ার কোনো প্রতিনিধি ছিল না। বাংলাদেশের মাটিতেও একই চিত্র বহাল থাকছে।