মাছরাঙায় ‘হারকিউলিস’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

জনপ্রিয় টিভি সিরিজ ‘হারকিউলিস’-এর স্মৃতি ভুলে যাওয়ার কথা নয় দর্শকদের। দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বাংলায় ডাবিং করা এই মার্কিন সিরিজে বুঁদ হয়েছিলেন বহু মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মকে দারুণ আকৃষ্ট করেছিল হারকিউলিস। এ প্রজন্মের অনেক দর্শকেরই দেখার সুযোগ হয়নি অ্যাডভেঞ্চারভিত্তিক চমত্কার এই সিরিজটি। নতুন প্রজন্মের দর্শকদের দেখার সুযোগ করে দিতে এবং পুরোনো দর্শকদের স্মৃতিকে আবার নতুন করে জাগাতে মাছরাঙা টেলিভিশন প্রচার করতে যাচ্ছে হারকিউলিস। ১০ ফেব্রুয়ারি থেকে সিরিজটির প্রচার শুরু হচ্ছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে এই সিরিজ।