এসিআই গ্রুপের নাজমা দৌলার ইন্তেকাল

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:২১

এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলার স্ত্রী ও এসিআই গ্রুপের পরিচালক নাজমা দৌলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বুধবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা গতকাল বাদ জোহর গাজীপুরের শ্রীপুরে রাজবাড়ী ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এম আনিস-উদ-দৌলার হাত দিয়ে ১৯৯২ সালে এসিআই লিমিটেড প্রতিষ্ঠার পর ২০০১ সালে কোম্পানির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হন নাজমা দৌলা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।